শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তে বিধি সংশোধনের উদ্যোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে শেখ হাসিনাসহ দ-িতদের অনেকের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ হয়েছে। তবে তা কী প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হবে, সে বিষয়ে ট্রাইব্যুনালের বিধিতে স্পষ্টভাবে কিছু উল্লেখ নেই বলে জানান প্রসিকিউশনের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। এ কারণে রুলস অব প্রসিডিউর সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা জানান তিনি

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ‘আমাদের আইন বা রুলস অব প্রসিডিউরে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ, জরিমানা এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু কী প্রক্রিয়ায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সেই প্রক্রিয়াটি সাধারণ আইনে বলা আছে। ট্রাইব্যুনালের প্রসিডিউরে বিষয়টি পরিষ্কারভাবে বলা নেই।’ তিনি বলেন, একটি মামলায় ট্রাইব্যুনাল ২-এ উল্লেখ করেছিলাম, ভবিষ্যতে যে রায় আসবে, সেই রায়ের মধ্যে এ বিষয়ে যদি একটি সুস্পষ্ট নির্দেশনা থাকে এবং সেখানে যদি প্রচলিত আইন অনুসরণ করার কথা উল্লেখ করা হয়, তাহলে সরকারের জন্য ওই আইন অনুযায়ী তা বাস্তবায়ন করা সহজ হবে, অথবা রুলস অব প্রসিডিউরের সংশ্লিষ্ট বিধিটি সংশোধন করে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

২৪ ঘণ্টার বেশি আটক রাখলে গুম : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলে, গোপন স্থানে রাখলে কিংবা তাকে আইনের সুবিধা লাভ থেকে বঞ্চিত করলে তা গুম হিসেবে গণ্য হবে বলে জানান চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনটিতে গুমের সংজ্ঞায় বলা হয়েছে, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক অথবা অজ্ঞাত স্থানে আটক রাখে, তাকে নিয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখে কিংবা তাকে আইনগত সুযোগ থেকে বঞ্চিত করে, কিংবা ওই ব্যক্তির স্বাধীনতা হরণ করে, তাহলে সেটি ফৌজদারি অপরাধ এবং স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে গুম বলে গণ্য হবে।

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই :  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদ-াদেশ পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দ-িতরা ৩০ দিনের মধ্যে আপিল না করলে ট্রাইব্যুনাল আইনে আর আপিলের সুযোগ পাবেন না।  গণঅভ্যুত্থানে হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর সাজাপ্রাপ্ত হন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। আইন অনুযায়ী, তাকে পলাতক দেখিয়ে রায় দেয় ট্রাইব্যুনাল।

সর্বশেষ সর্বাধিক পঠিত