২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারের মনোনয়ন ঘোষণায় চমক দিয়েছেন বিশ্বকাপে কেপ ভার্দের গোলরক্ষক ভোজনহা। আফ্রিকার ছোট এই দেশটির হয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে পুরুষদের সেরা গোলরক্ষকের ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি ইয়াসিন বুনু, থিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেজদের সঙ্গে। নেই গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা। ডেভিড রায়া মূলত আর্সেনালকে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন।
মনোনীত ১০ গোলরক্ষক
ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/ স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (বিলবাও/স্পেন), ভোজিনিয়া (জিডি শাভেস/কোলো–কোলো/কেপ ভার্দে)
নারী গোলরক্ষক
অ্যান–কাটরিন বার্গার, কাটা কোল, হানা হ্যাম্পটন, লোরেনা, আয়াকা ইয়ামাশিতা।
পুরুষ দলের কোচ
মিকেল আরতেতা, লুইস দে লা ফুয়েন্তে, উনাই এমেরি, ভিনসেন্ট কোম্পানি, লুইস এনরিকে।
নারী দলের কোচ
জোনাথন জিরালদেজ, আন্দ্রে ইয়েগলার্টজ, নিলন নিলসেন, পেরে রোমেউ, ইয়েলেনা সাদিকু।
পুরুষ ক্লাব
মঙ্গলবার ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ সবার আগে প্রকাশ করে সেরা ক্লাব ক্লাব ক্যাটাগরির মনোনয়ন। পুরুষ বিভাগে প্রত্যাশিতভাবেই স্থান করে নিয়েছে বর্তমান বিজয়ী ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। তবে ৫ ক্লাবের তালিকায় জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর। বাদ পড়েছে লিভারপুলও। অন্যদিকে আলো ছড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা আর্সেনালের নাম। তালিকায় আরও রয়েছে বায়ার্ন মিউনিখ, নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমট এবং ব্রাজিলের শক্তিশালী দল ফ্ল্যামেঙ্গো।
নারী ক্লাব
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি, অলিম্পিক লিওঁ।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের এবারের আসর। ইংল্যান্ডের রাজধানীতে এই প্রথমবারের মতো বসছে ব্যালনের এই জমকালো মঞ্চ।