বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ এএম

রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকার গেন্ডারিয়া টিএস পোস্ট অফিস এলাকায়। বাবার নাম ইমাম উদ্দিন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে যে, তিনি হাসপাতালের রোগী ছিলেন না এবং বাইরে থেকে ভবনে প্রবেশ করেছিলেন। পারিবারিক ও মানসিক অবসাদের কারণে এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

পুলিশ বলছে, রাসেল মাদকাসক্ত ছিলেন। কোনো কাজ করতেন না। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও ছিলেন তিনি। মাদকাসক্তির কারণে তার সঙ্গে স্ত্রীর বিচ্ছেদও হয়। ১১ বছরের একটি সন্তান রয়েছে তার।

পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত