সায়েদাবাদে কিল-ঘুষিতে বাসের হেলপার নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

রাজধানীর সায়েদাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিল-ঘুষিতে ফকির আলমগীর (৫২) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে টার্মিনালের বাস মালিক সমিতির অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ গ্রামে। ৪ সন্তান ও স্ত্রীকে নিয়ে সায়েদাবাদ করাতিটোলায় থাকাতেন তিনি। নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, তার বাবা বাসের হেলপার ছিলেন। পাশাপাশি দিনের বেলায় ভ্যানগাড়িতে করে শরবত বিক্রি করতেন। সকালে সমিতির অফিসের সামনে ঝাড়ু দিচ্ছিলেন এক নারী। তখন ওই নারীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। পাশেই আমি আর বাবা দাঁড়িয়েছিলাম। তর্কাতর্কির এক পর্যায়ে ঝাড়ু দিতে আসা ওই নারীর ছেলে শুক্কুর তেড়ে আসে। তখন শুক্কুরের সঙ্গে বাবার হাতাহাতি হয়। একপর্যায়ে শুক্কুর বাবার বুকে এলোপাতাড়ি ঘুষি দেয়। এতে বাবা রাস্তায় পড়ে যান। তখন একটি ভাঙা ইটের কোণা বাবার মাথার ভেতর ঢুকে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত