দেশে ৪ কোটি মানুষ নিরক্ষর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আলোচনা সভা ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনো প্রায় ২২ শতাংশ মানুষ সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। সংখ্যার হিসাবে প্রায় ৪ কোটি। এর বড় একটি অংশ প্রাপ্ত বয়স্ক। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বয়সী অনেক শিশুও এখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার মূলধারায় ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও ফলাফলভিত্তিক করতে হবে।

তিনি বলেন, ‘সকল শিশু বিদ্যালয়ে থাকবে, প্রত্যেক শিশু নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা পাবে এবং এমন দক্ষতা অর্জন করবে, যার মাধ্যমে ভবিষ্যতে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে এটাই আমাদের মূল লক্ষ্য।’

ববি হাজ্জাজ বলেন, শিক্ষাসংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে সবচেয়ে বড় জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। তাই সংখ্যার বিচারে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোকে দেশের অন্যতম শক্তিশালী ও ক্ষমতায়িত প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। ব্যুরোর চলমান কার্যক্রম আরও ফলাফলমুখী করার পাশাপাশি প্রকল্পগুলোর রিস্কোপিং, রিডিজাইনিং ও রিফোকাসিংয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত