বিগত আট বছরে (২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত) নিয়োগপ্রাপ্ত ২৫ জন ক্যাডার বহির্ভূত কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের তারিখ থেকে ‘সহকারি সচিব’ পদে স্থায়ীকরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (অভ্যন্তরীণ নিয়োগ শাখা) ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাদের স্থায়ীকরণের বিষয়টি জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদের কর্মকর্তাগণ বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ এর বিধি-৬ এর ১(খ), (৩) (ক), উপবিধি (৪) এবং বিধি-৭(১) (খ) শর্ত পূরণ করায় তাদের চাকুরি সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে যোগদানের তারিখ থেকে স্থায়ী করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।