‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি ১৮ সেপ্টেম্বর, টিকিট বিক্রির হিড়িক

স্টুডিওটি জানিয়েছে যে অগ্রিম টিকিটের ৭০ শতাংশেরও বেশি ছিল ‘ইনফিনিটি ভিশন’এর জন্য, যা প্রিমিয়াম বড় পর্দার প্রেক্ষাগৃহগুলোর প্রতি দর্শকদের প্রবল চাহিদাকেই প্রমাণ করে।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) পরবর্তী ব্লকবাস্টারটি এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই ছবিটি সৃষ্টি করেছে এবং ৫০ মিলিয়ন ডলার আয় করে ফেলেছে।

মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির তথ্যানুযায়ী, ডিজনি ঘোষণা করেছে যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী কিস্তি, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রি থেকে ৫০ মিলিয়ন ডলার আয় করেছে, যদিও এর আনুষ্ঠানিক মুক্তির ১৮ ডিসেম্বর এখনও তিন মাস বাকি।

স্টুডিওটি জানিয়েছে যে অগ্রিম টিকিটের ৭০ শতাংশেরও বেশি ছিল ‘ইনফিনিটি ভিশন’এর জন্য, যা প্রিমিয়াম বড় পর্দার প্রেক্ষাগৃহগুলোর প্রতি দর্শকদের প্রবল চাহিদাকেই প্রমাণ করে।

এর আগে জুলাইয়ে অ্যাভেঞ্জার্স: ডুমসডের ট্রেলার মুক্তি পাওয়া পর পরই প্রথম ২৪ ঘণ্টায় ৫০৩ মিলিয়ন ভিউ অর্জন করে। যা ডেডপুল অ্যান্ড উলভারিন ২০২৪ সালে ৩৬৫ মিলিয়ন ভিউয়ের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে যায় এবং মুক্তির প্রথম দিনেই ডিজনির ইতিহাসে সর্বাধিক দেখা ট্রেলারে পরিণত হয়।

অ্যান্থনি ও জো রুসো পরিচালিত ‘ডুমসডে’ ছবিতে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, থান্ডারবোল্টস ও মূল এক্স-মেনের সদস্যদের সহ মার্ভেল সুপারহিরোদের এক অভূতপূর্ব বাহিনী একত্রিত হয়েছে। তারা সবাই তাদের এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ভিক্টর ভন ডুমের মুখোমুখি হয়। ২০১৯ সালে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম শেষে তার চরিত্র টনি স্টার্ক বা আয়রন ম্যান আত্মত্যাগ করার পর রবার্ট ডাউনি জুনিয়র একজন নতুন খলনায়কের ভূমিকায় অভিনয় করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত