মুক্তি পাচ্ছে প্র্যাকটিক্যাল ম্যাজিক ২

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

বহুল প্রতীক্ষিত রোমান্টিক ফ্যান্টাসি চলচ্চিত্র ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ আগামী ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।

আকিভা গোল্ডসম্যান, জর্জিয়া প্রিচেট ও কেলি মার্সেলের চিত্রনাট্যে ও সুজান বিয়ার পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছে জোয়ি কিং, লি পেস, মেইজি উইলিয়ামস, জোলো মারিদুয়েনা ও সলি ম্যাকলিওড।

২০২১ সালের প্রকাশিত এটি অ্যালিস হফম্যানের উপন্যাস ‘দ্য বুক অফ ম্যাজিক’ অবলম্বনে নির্মিত নতুন সিনেমাটিতে স্যালির মেয়ে (কাইলি) পরিবারের গোপন রহস্য উন্মোচন করতে শুরু করে এবং তার নিজের মধ্যে অন্ধকার শক্তি ভর হয়, তখন পরিবারটি শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের বংশকে তাড়া করে আসা অভিশাপ ভাঙার জন্য সংগ্রামে নেমে পড়ে। আর এভাবে সিনেমার কাহিনী এগোতে থাকে।

১৯৯৮ সালের প্রথম ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’ এর সিক্যুয়েল এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সান্ড্রা বুলক, নিকোল কিডম্যান, ডায়ান উইস্ট ও স্টকার্ড চ্যানিং।

সূত্র: উইকিপিডিয়া

সর্বশেষ সর্বাধিক পঠিত