ইসরায়েলের ‘ই-১’ বসতি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

বাংলাদেশ দখলকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরায়েলের বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী এবং এটি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আঞ্চলিক অখণ্ডতা ও একটি কার্যকর দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষুণ্ণ করে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ইসরায়েলের প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায় এবং ১৯৬৭-পূর্ব সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রত্বকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ প্রতিরোধে এবং আন্তর্জাতিক আইন ও দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য, ব্যাপক ও স্থায়ী শান্তি এগিয়ে নিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানায়।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রত্বের বৈধ আকাঙ্ক্ষা সমর্থনে তার প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত