দৌলতখানে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

ভোলার দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে মো. হাবিব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত হাবিব ওই এলাকার মো. বিল্লালের ছেলে। তার মায়ের নাম মিতু।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার জন্য নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হয়নি। পোস্টমর্টেমও করা হয়নি। পরে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত