বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এমলিনো ডায়াবিট রানের নিবন্ধন শুরু 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

আগামী ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনধারাকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক ম্যারাথন ‘এমলিনো ডায়াবিট রান’।

আগামী ১৪ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ৭.৫ কিলোমিটার এই ম্যারাথন, যার নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বাস্থ্যসচেতন যেকোন ব্যক্তি (লিংকে গিয়ে) নিবন্ধন করতে পারবেন।

এ উপলক্ষে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ‘একমি’স ডায়াকেয়ার’ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবরেটরিজ-এর চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা, ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাসিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহা, সাবরিনা জুনেদ ও জাহানারা মিজান সিনহা, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফেরদৌস খান, হেড অব মার্কেটিং ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জিয়াউদ্দীন, একমি’স ডায়াকেয়ার-এর সিনিয়র ম্যানেজার মো. মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রানার কমিউনিটির অভিজ্ঞ দৌড়বিদরাও অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ডায়নামিক রানার্স ইন্টারবিডি’র প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন এ কে এম আহসান উল্লাহ এবং ‘আল্ট্রা ক্যাম্প রানার্স’ এর প্রতিষ্ঠাতা, অ্যাডমিন ও রেস ডিরেক্টর মো. মাসুম প্রমুখ। 

এ সময় একমি’র ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং দৈনন্দিন জীবনে ডায়াবেটিসের প্রভাব ও নিয়মিত হাঁটার মাধ্যমে কীভাবে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে লং ডিসটেন্স রানার ও ‘ডক্টরস রান’ এর প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ডা. উজ্জ্বল কুমার মল্লিক বলেন, ডায়াবেটিস এমন দীর্ঘমেয়াদি একটি স্বাস্থ্য সমস্যা, যা সঠিক জীবনযাপন ও শারীরিক চর্চার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দৈনিক অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম ডায়াবেটিস ঝুঁকি অনেক কমিয়ে দেয়। এ ধরনের ম্যারাথন সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হয়ে সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।

২০০ কিলোমিটার ম্যারাথন সম্পন্নকারী রানার মেহেদী হাসান নয়ন অভিজ্ঞতা শেয়ার করে বলেন, যেকোন দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধের প্রথম শর্ত শরীরকে সচল রাখা। ডায়াবেটিস সচেতনতায় আয়োজিত এই ম্যারাথন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে ও সবাইকে শরীর চর্চায় উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।

সর্বশেষ সর্বাধিক পঠিত