মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব রোধ এবং শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে দুমকিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। তিনি মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং শিক্ষকদের সম্পৃক্ততার মাধ্যমে সমাজে মাদকের বিস্তার রোধ করাই এ সভার মূল লক্ষ্য।