বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ৬ষ্ঠ ভাইস-চ্যান্সেলরকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ৬ষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী, এনপিপি, এনডিসি, পিএসসি দায়িত্ব গ্রহণ করেছেন।

হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর কাছে হস্তান্তর করেন।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০২৫ সালের ৬ মে থেকে নৌসদর দপ্তর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

বর্ণাঢ্য কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত