কোস্ট গার্ড ডিজির দায়িত্বে মঈনুল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। গতকাল বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে সদ্যবিদায়ী মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বাংলাদেশ নেভাল ফ্লিট, নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট এবং কমোডর নেভাল অ্যাভিয়েশনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌসদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টাফ দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত