ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার দুই যুবককে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার ১ নম্বর ইউনিয়নের চর শিহারী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন— মো. সোহরাফ হোসেন সোহেল (২৬) ও মো. রবি মিয়া (২৭)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল চর শিহারী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুই যুবকের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত