পুরনো ১-এর সামনে নতুন ১

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

ইউএস ওপেনের মেয়েদের এককে ফাইনালে আজ মুখোমুখি হবে বিশ্ব টেনিসের সদ্য অতীত বনে যাওয়া এবং বর্তমান রানী আরিনা সাবালেঙ্কা এবং ইলেয়েনা রিবাকিনা। ফ্লাশিং মিডোজের পিচে র‌্যাংকিংয়ের সিংহাসন বদল আর গ্র্যান্ডসø্যামের মর্যাদার এই লড়াই তৈরি করেছে রূপকথার এক আবহ। কোকো গফকে সেমিফাইনালে হারিয়ে কাজাখস্তানকন্যা রিবাকিনা যেমন ফাইনালে পা রেখেছেন, তেমনি জেসিকা পেগুলাকে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে অটল বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা।

সেমিফাইনালে প্রথম সেট হারের পর প্রচণ্ড চাপের মুখে পড়েছিলেন রিবাকিনা। তবে সেই কঠিন মুহূর্ত উতরে যাওয়ার পর নিজের মানসিক দৃঢ়তার কথা জানিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি একটা দীর্ঘশ্বাস নিয়েছি এবং নিজেকে ইতিবাচক কথা বলে বোঝানোর চেষ্টা করেছি যে আমার কেবল লড়াই করা উচিত এবং ভালো টেনিস উপহার দেওয়ার চেষ্টা করা উচিত।’

এদিকে দীর্ঘ ৯৯ সপ্তাহ ধরে সিংহাসনে থাকা সাবালেঙ্কা অবশ্য রিবাকিনার কাছে শীর্ষস্থান হারানোর বিষয়টি পেশাদারিত্বের সঙ্গেই মেনে নিয়েছেন। পেগুলাকে হারানোর পর নিজের চূড়ান্ত লক্ষ্য এবং প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বের প্রশংসা করেন এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

সোমবার নতুন র‌্যাংকিং প্রকাশের আগেই বিশ্বসেরার খেতাব নিশ্চিত করা রিবাকিনার সামনে সুযোগ রয়েছে শ্রেষ্ঠত্বে সিলমোহর দেওয়ার। টানা তৃতীয়বার ইউএস ওপেন জয়ের হাতছানিতে কোর্টে নামবেন সাবালেঙ্কা।

সর্বশেষ সর্বাধিক পঠিত