রাজার দেশে রাজা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

চরম বিপর্যয় থেকে অলৌকিক ঘুরে দাঁড়ানো কাকে বলে, এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে সেটিই আবার প্রত্যক্ষ করল ক্রিকেট বিশ্ব। প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান তুলে ম্যাচ জমিয়ে তুলেছে। পাকিস্তানের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মূল কারিগর ২১ বছর বয়সী অভিষিক্ত অলরাউন্ডার রাজাউল্লাহ খান। অভিষেক ম্যাচে ৬৩ বলে ৮১ রান করেছেন রাজাউল্লাহ ৪ চার ও ৯ ছক্কায়। ইংল্যান্ডের সামনে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত