ফরিদপুরে ১ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) শহরের হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

স্বাস্থ্য সেবা ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। দিনব্যাপী প্রায় এক হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে ফরিদপুর পৌরসভার ২৭ ওয়ার্ড ও ১২ ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হবে। পরে প্রধান অতিথি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের সার্বিক সহযোগিতার কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সাবেক যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তার, ফরিদপুর ডায়াবেটিক সমিতির এডহক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম, বিএনপি নেতা রঞ্জন চৌধুরী, রেজাউল ইসলাম গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক, আলী রেজওয়ান বিশ্বাস তরুণ ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, মহিলা দলের সভানেত্রী নাজরিন রহমান প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত