জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমেদ হল থেকে ২৭ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হলের পিছনের দিকে ওই যুবকের মরদেহ দেখতে পায় অন্য শিক্ষার্থীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও হলের অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজের সজীব নামের অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বাথরুম যাওয়ার সময় অজ্ঞাত ওই যুবককে গ্রিলের সাথে ঝুলে থাকতে দেখে। পরে সে অন্য শিক্ষার্থীদের ডাক দেয়। তারপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাই। প্রাথমিক ভাবে জানা যায় নিহত ওই যুবক সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র না।
পানাউল্লাহ আহমেদ হলের হল সুপার আব্দুল্লাহ আল জাবেদ বলেন, যে ছেলেটির মরদেহ উদ্ধার করা হয়েছে সে আমাদের হলের বা কলেজের কেউ না। কিভাবে কি হলো তা পুলিশ তদন্ত করে বের করবে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। তবে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পিবিআইকে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।