ঝিনাইদহ সদরে সাপের কামড়ে কেয়া খাতুন নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মার যায়।
মৃত কেয়া খাতুন উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর হাজরাপাড়া গ্রামে ঠান্ডা মিয়ার মেয়ে ও কেশবপুর সরকারি প্রাথমিক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়র জানান, রবিবার রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়ে। সেসময় রাতের কোন এক সময় কেয়া খাতুনকে সাপে কামড় দেয়। পরে গ্রাম্য সাপুড়ের কাছে নিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শিশুটির মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।