একটি চুম্বন উড়ছে আকাশে
কার কাছে যাবে?
উড়ে উড়ে গেল এক তরুণের কাছে
যার চোখে অস্ত যায়নি কখনো
কোনো রক্তজবা সূর্য।
থমকে দাঁড়াল সে-চুম্বন—
এক হরিণী কিশোরী
হারিয়ে খুঁজছে তার নূপুরের ধ্বনি।
যেতে যেতে দেখল সে
এক বজ্রকণ্ঠ নেতা
রাজপথ থেকে চুপিসারে
ঢুকে যাচ্ছে অন্ধ গলির খোঁপে।
চুম্বনটি উড়ছে আকাশে
উড়ে উড়ে দেখছে
বসন্ত সাজাচ্ছে কোনো আয়ুহীন মানুষের দল।
সারা দিন ঘুরে ঘুরে
তোমার ঠোঁটে বসবে বলে
যেই না চুম্বনটি নেমে এলো নিচে—
তখন খেলছ তুমি অন্য এক নক্ষত্রের সাথে।
অবশেষে কম্পিত চুম্বনখানি
বসল গিয়ে এক নিঃসঙ্গ টিয়ে পাখির ঠোঁটে...
কবিতা
উড়ন্ত চুম্বন
জাকির জাফরান
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০