২৩-২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমরা নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবো এবং এই আলোচনাটা আমরা তিন ধাপে সম্পন্ন করবো।

নির্বাচন কমিশনার বলেন, চলতি মাসে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ তিনধাপে আমরা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাবো। 

তিনি আরও বলেন, তাদের সঙ্গে আলোচনা করার আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা কামনা করা। যাতে করে আমরা জাতীয় সংসদ নির্বাচন যে রকমভাবে সুশৃঙ্খলভাবে এবং কোনো ধরনের গণ্ডগোল ছাড়া সম্পন্ন করতে পেরেছি, সেভাবে যেন আমরা স্থানীয় সরকার নির্বাচনটা শুরু করতে পারি এবং শেষ করতে পারি।

সর্বশেষ সর্বাধিক পঠিত