স্টেপ ফুটওয়্যারের নতুন ৫৬ পণ্য উন্মোচন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ এএম

দেশের ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার চারটি ক্যাটাগরিতে ৫৬টি নতুন পণ্য উন্মোচন করেছে। গতকাল সোমবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পণ্য আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়। অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা ও আন্তর্জাতিক মানের উপকরণে তৈরি নতুন পণ্যগুলোতে আরাম, স্থায়িত্ব ও আধুনিকতার সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন পণ্যসম্ভারের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে সøাইড, স্পিডি সøাইড ও কালার সøাইড।

স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যসম্ভারে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও সøাইড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ফলে ক্রেতাদের জন্য আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক পণ্যপরিসর তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির নতুন পণ্যগুলোর বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, নকশা, আরাম ও ব্যবহারিক দিক তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। নতুন পণ্যগুলোতে আধুনিক নকশা, আরাম ও গুণগত মানের সমন্বয় তাকে আকৃষ্ট করেছে বলেও জানান তিনি।

তৌসিফ মাহবুব বলেন, গত কয়েক বছরে স্টেপ ফুটওয়্যারের পণ্যের মান ও নকশায় ধারাবাহিক উন্নয়ন হয়েছে। এবারের নতুন পণ্যগুলোতেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের সমন্বয় রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, গ্রাহকদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে স্টেপ ফুটওয়্যার পণ্য তৈরি করে আসছে। গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দেশীয় ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের আস্থাকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত