সমাজকল্যাণমন্ত্রী বললেন

কঠিন সময়ে দেশ উদ্ধারে মানুষ বিএনপিকেই দায়িত্ব দেয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, সেখান থেকে উত্তরণের জন্য মানুষ বিএনপির ওপরই আস্থা ও দায়িত্ব অর্পণ করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেছেন, দলের ভেতর কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে তার চূড়ান্ত সুবিধা নেবে গুপ্ত ও পলাতক বাহিনী। গত রবিবার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সংকটকালে দেশ ও জনগণকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান কাজ। তবে এই লক্ষ্য অর্জনে দলের ভেতর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক। নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, দল না থাকলে পদের কোনো মূল্য থাকে না। আর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা না থাকলে কোনো রাজনৈতিক সংগঠন কখনোই এগিয়ে যেতে পারে না।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

সর্বশেষ সর্বাধিক পঠিত