দেশে ফিরে বাঁধন

হামলাকারীরা নিজেরাই সমস্যায় পড়েছে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে গতকাল সোমবার দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঁধন। তিনি বলেন, ‘যারা আক্রমণ করেছে, তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়েছে। তারা মনে করছে, পার পেয়ে যাবে। তারা আমার গায়ে হাত তুলেছে। এমন না যে শুধু দূর থেকে গালি দিয়েছে, সেøাগান দিয়েছে অথবা পানি মেরেছে। আমার গায়ে হাত তুলেছে তারা। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে।’

দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, ‘আপনার পরিবার সাফার করবে। কিন্তু দলের যে বড় বড় নেতারা আছেন, যারা আপনাদের অডিওবার্তা, ভিডিওবার্তা দিয়ে উসকে দিচ্ছে, তাদের জীবন কিন্তু আপনাদের না। মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বাংলাদেশে টাকা পাঠান। আপনারা এগুলো আর প্লিজ কইরেন না।’ এ সময় তার বাবা প্রকৌশলী আমিনুল হকও উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন জানান, হামলার ঘটনায় তিনি মামলা করবেন। তার নিরাপত্তার জন্য ইতালির পুলিশ ২৪ ঘণ্টা তার সঙ্গে ছিল বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত