আ.লীগের আরও ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপি জানায়, রবিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন। গত বৃহস্পতিবার ও পর দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিলের চেষ্টা এবং মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এর মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ জুনায়েদ মৃধা, রাকিবুল হাসান, সাজ্জাদ হোসেন ও আব্দুল্লাহ। পর দিন শুক্রবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহিম ও মো. আরাফাত।

সর্বশেষ সর্বাধিক পঠিত