রিজভীর সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। গতকাল সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রিজভীকে শুভেচ্ছা জানান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

গত ২০ আগস্ট বিএনপির গঠনতন্ত্রের ৭(ক) (৬) ধারা অনুযায়ী রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত