প্রকৃতিপ্রেমী ও নিসর্গবিদ দ্বিজেন শর্মার মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

বিশিষ্ট প্রকৃতিপ্রেমী ও লেখক অধ্যাপক দ্বিজেন শর্মার মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর ৮৮ বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। নিসর্গবিদ দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিজেন শর্মা কয়েক প্রজন্মের মধ্যে প্রকৃতি ও বিজ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তিনি লেখায় সাহিত্য ও বিজ্ঞানের সুন্দর সম্মিলন ঘটিয়েছেন।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্যে তাকে ১৯৮৭ সালে বাংলা একাডেমি এবং ২০১৫ সালে একুশে পদকে ভূষিত করা হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘শ্যামলী নিসর্গ’, ‘সমাজতন্ত্রে বসবাস’, ‘জীবনের শেষ নেই’, ‘ফুলগুলো যেন কথা’, ‘বিজ্ঞানশিক্ষা ও দায়বদ্ধতার নিরিখ’ এবং ‘নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা’ প্রভৃতি।

সর্বশেষ সর্বাধিক পঠিত