গাইবান্ধার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার, আহত ব্যক্তি ও স্বজনদের মাঝে মঞ্জুরিকৃত ক্ষতিপূরণের অর্থের চেক বিতারণ করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সাল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ সংশ্লিষ্টরা।
বিআরটিএ গাইবান্ধা সার্কেল সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা এবং গুরুতর আহত দুই ব্যক্তিকে জনপ্রতি ৩ লাখ টাকা করে আরও ৬ লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ৭৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।