ঝিনাইদহ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মার্কেট এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ অস্ত্র ও ডাকাতি মামলার আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবু সাঈদকে হরিনাকুন্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু সাঈদকে বেলা তিনটার দিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশের ইন্সপেক্টর মো, শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আবু সাঈদের নামে হরিণাকুন্ডুসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১২ টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।