মৌলভীবাজারে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে দুর্জয় দাস ও অনন্য দাস নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আমতৈল গ্রামের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস ও অমল দাসের ছেলে অনন্য দাস। তাদের বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় দুই শিশু। কিছুক্ষণ পর বিষয়টি জানতে পেরে স্বজন ও স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ডোবা থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত