‘লিপির সংসার’-এ শিরিন আলম, সঙ্গে তন্ময়-মিম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ এএম

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় জুটি তন্ময় সোহেল ও মিম চৌধুরী। সম্প্রতি তাদের অভিনীত পারিবারিক আবহের নতুন নাটক ‘লিপির সংসার’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন তন্ময় খান এবং রচনা করেছেন রাকিব ইসলাম। প্রকাশের পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে নাটকটি।

সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন মিম চৌধুরী। এতে সহজ-সরল ও সংসারপ্রেমী স্ত্রীর চরিত্রে দেখা গেছে তাকে। বিপরীতে এক অত্যাচারী ও নেশাগ্রস্ত স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল। অন্যদিকে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন শিরীন আলম।

নাটকটি প্রসঙ্গে মিম জানান, একদম ভিন্নধর্মী একটি গল্পে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। অন্যদিকে তন্ময় বলেন, নেতিবাচক চরিত্র হলেও সমাজের বাস্তব প্রেক্ষাপট ফুটিয়ে তোলায় দর্শক নাটকটি বেশ ভালোভাবে নিচ্ছেন। ইউটিউবে মুক্তির পরই ব্যাপক সাড়া পাচ্ছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত