বাজারে এলো সিএসআই’র তিনটি নতুন মডেলের ডব্লিউজিপি মিনি ইউপিএস

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

‘লোডশেডিং নো মোর, ডব্লিউজিপি মানেই নিরবচ্ছিন্ন কানেকশন’— এই স্লোগানকে সামনে রেখে কম্পিউটার সলিউশনস ইনক (সিএসআই) বাজারে নিয়ে এলো তিনটি নতুন মডেলের ডব্লিউজিপি মিনি ইউপিএসসহ সিএসআই’র বিভিন্ন ব্রান্ডের নতুন মডেল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের একটি রিসোর্টে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

সিএসআই’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এএএ কাম্পিউটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজর জাভেদ, ডব্লিউজিপি’র জেনারেল ম্যানেজার বব ইউ সিএসআই’র ফরেন ডিরেক্টর টনিসহ ডিলাররা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে ডিলাররা দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসান  বলেন, ‘ডিলাররাই প্রতিষ্ঠানের মূল প্রাণশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, আস্থা ও ভালোবাসাই সিএসআইকে এ অবস্থানে নিয়ে এসেছে। ডিলারদের অবদানকে সম্মান জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন।”

আবুল হাসান সিএসআই’র ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, সিএসআই’র পণ্য ক্রয়ে শর্তসাপেক্ষে থাকছে চীন সফরের  বিশেষ সুযোগ।  এছাড়াও সারা বছর সিএসআই’র নিজস্ব ব্র্যান্ড পিসি পাওয়ারসহ অন্যান্য পণ্য কেনাকাটায় থাকছে স্ক্র‌্যাচ কার্ড ও আকর্ষণীয় উপহার।

সঙ্গীতশিল্পী সাফিকা নাসরিন মিমির সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিষ্ঠানের ২৭ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও অতিথিদের মধ্যে উপহার বিতরণের  মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত