এক্‌মি ল্যাবরেটরিজের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেডের বার্ষিক ‘বিজনেস রিভিউ মিটিং ২০২৬’ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অত্যন্ত সফল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে বিগত বছরের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, বর্তমান বাজারের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির নতুন কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। একই সাথে নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদের আন্তরিক সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা, ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাহানারা মিজান সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাবরিনা জুনেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফাহিম সিনহা, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাসিবুর রহমান, ডিরেক্টর (সেলস) গোবিন্দ গোস্বামী, ডিরেক্টর (সেলস) মো. আবু জাফর মহিউদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. ফেরদৌস খান এবং হেড অব মার্কেটিং মোহাম্মদ জিয়াউদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পরিবর্তিত বাজার পরিস্থিতিতে ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা দক্ষতার সঙ্গে সমাধানের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বজায় রাখা এবং উদ্ভাবনী মার্কেটিং স্ট্র্যাটেজি বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের নেতৃত্ব স্থান ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা তার বক্তব্যে বলেন, ‘আমি চাই, আমাদের প্রতিষ্ঠান যেমন বড় হোক, তেমনি আমাদের মানুষের প্রতি দায়িত্ববোধটাও বড় হোক’। 

এছাড়াও নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা বলেন, ‘একটা প্রতিষ্ঠান শুধু ব্যবসা দিয়ে বড় হয় না। এর পেছনে থাকে মানুষের পরিশ্রম, বিশ্বাস এবং ভালোবাসা’।

সম্মেলনের সমাপনী বক্তব্যে দায়িত্বশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত