নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেইসবুক পেজে বৃহস্পতিবার রাতে এক বার্তায় তারেক রহমান লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিতপ্রাণ সেবা সর্বদা সুস্বাস্থ্য ও অদম্য উদ্দীপনার সঙ্গে অব্যাহত থাকুক।’ একই বার্তা তারেক রহমান তার এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেন।

এক্সে প্রধানমন্ত্রীর এই বার্তা শেয়ার করে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বিনিময়ের প্রতি উত্তরে লেখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আপনার সদয় কথাগুলোর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

সর্বশেষ সর্বাধিক পঠিত