জাবিতে শহীদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়ন কাজ ও শহীদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে প্রয়াত ছাত্রদল নেতা শহীদুল ইসলাম তুষারের নামে একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা কোনো অবস্থাতেই হিংসা, সহিংসতা কিংবা অন্যায্যভাবে কারও ওপর আঘাত বা প্রাণহানিকে সমর্থন করি না। বৈচিত্র্য ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে সম্প্রীতি ও সততা প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত।

তিনি আরও বলেন, যেকোনো পদ বা অবস্থানের চেয়ে ব্যক্তিগত নীতি-নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ বজায় রাখা সর্বাগ্রে থাকা উচিত।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি সিনেট সদস্য ও ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাকসুর সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু এবং জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মো. বাবরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত