গৌরীপুরে ২০ অস্বচ্ছল নারী পেলেন সেলাই মেশিন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৮) সেপ্টেম্বর বিকেলে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে শুভ সংঘের সভাপতি শংকর ঘোষ পিলুর সভাপতিত্বে গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম আল রাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরণ্য কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। 

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কালের কন্ঠ ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, গৌরীপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া আমান, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. হারুনুর রশিদ, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, গৌরীপুর  প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত