জঙ্গি সন্দেহে তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩

 আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ইফতেহাদুল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। ছবি ভিডিও থেকে নেওয়া।

তিনি বলেন, তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) প্রধান এবং অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কর্মকর্তারা এসেছেন। তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

তেজগাঁও থানায় সরেজমিনে দেখা যায়, থানার একটি কক্ষে আটক ব্যক্তিদের রাখা হয়েছে। তাদের পরনে পাঞ্জাবি ও টুপি রয়েছে। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ইফতেহাদুল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

সর্বশেষ সর্বাধিক পঠিত