ত্রিশালে তিন সন্তানের জননীর আত্মহত্যা 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বিষপানে পারুল আক্তার (৩৫) নামে তিন সন্তানের এক জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত পারুল আক্তার ওই গ্রামের আলমগীরের স্ত্রী।  

ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮-৯ মাস আগে পারুল আক্তার স্বামী আলমগীরকে ছেড়ে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে চলে যান। পরে বৃহস্পতিবার রাতে তিনি বিষ্ণুপুর গ্রামে ফিরে আসেন। শুক্রবার ভোরে বিষপান করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এর আগেই তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত