রাজধানীর
চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে এক বাসহেলপার মারা গেছেন। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়দাবাদ জনপদ মোড়ে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজার মো. জাহিদুল ইসলাম বলেন, নাঈম ইউনিক বাসের হেলপার ছিলেন। বিকেলে সায়দাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন তাঁরা। সায়দাবাদ জনপদ মোড়ে পৌঁছালে নাঈম বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এরপর তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে। তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। তাঁর আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।
সায়দাবাদে তুচ্ছ ঘটনায় কিল-ঘুষিতে বাসের হেল্পার নিহত