রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা সদরের এসডিসি টাওয়ার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঋণ বিতরণ বাড়ানো, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিত করা এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে কর্মকর্তাদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, গ্রাহকসেবার মানোন্নয়নের পাশাপাশি ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মনিরুল হক।

সভায় ফরিদপুর বিভাগের আওতাধীন তিনটি জোনাল অফিসের জোনাল ম্যানেজার, ৩৫টি শাখার ব্যবস্থাপক এবং তিনটি উপশাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভাগের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ জোরদার, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিত, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের অর্থায়ন এবং ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া ‘রূপালী ক্যাশ’, রূপালী ই-ব্যাংকিং অ্যাপ, বাংলা কিউআর এবং সর্বজনীন পেনশন স্কিমসহ আধুনিক ব্যাংকিং সেবাগুলো গ্রাহকদের কাছে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত