সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব সর্বসম্মতিক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। চৌধুরী মোহাম্মদ হানিফ বাংলাদেশের টেক্সটাইল ও রিয়েল এস্টেট খাতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা। উদ্যোক্তা-দৃষ্টিভঙ্গি, গতিশীল নেতৃত্ব এবং প্রগতিশীল ব্যবসায়িক চিন্তাধারার মাধ্যমে তিনি দেশের ব্যবসায়িক অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তিনি দেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক গোষ্ঠী সালমা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কৌশলগত দূরদর্শিতা, দৃঢ় নেতৃত্ব এবং টেকসই ব্যবসায়িক উন্নয়নের প্রতি অঙ্গীকার সালমা গ্রুপের বিকাশ ও সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যবসায়িক কর্মকা-ের পাশাপাশি চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য।
চৌধুরী মোহাম্মদ হানিফ সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বাণিজ্য ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ এএম
চৌধুরী মোহাম্মদ হানিফ সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০