শাহজালাল বিমানবন্দর

চীনা নাগরিকের কাছ থেকে ২১৫ ভরি সোনা জব্দ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ এএম

শাহজালাল বিমানবন্দরে অভিনব কৌশলে এক চীনা নাগরিকের ২.৫ কেজি (২১৫ ভরি) স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করে করেছে দিয়েছে আনসার সদস্যরা। গতকাল রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় এই বিপুল স্বর্ণ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চীন থেকে আসা ওই ব্যক্তির সঙ্গে থাকা পাঁচটি পাহাড়ি মাটির তৈরি মগে বিশেষ কৌশলে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। দায়িত্ব পালনকালে আনসার সদস্য রায়হান হোসেন ও এপিসি সাইফুল বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ওই পাঁচটি মাটির পাত্র জব্দ করেন। পরে কর্তব্যরত পিসি মো. আনিসুর রহমান বিষয়টি শিফটে দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন। এরপর প্রশিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত সামগ্রী বিমানবন্দর কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কাস্টম কর্তৃপক্ষ স্বর্ণকারের সহায়তায় পাঁচটি মাটির পাত্র আগুনে পুড়িয়ে এর ভেতরে থাকা স্বর্ণ পৃথক করেন। যার মোট পরিমাণ আনুমানিক ২.৫ কেজি।

সর্বশেষ সর্বাধিক পঠিত