ময়মনসিংহে ড্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি সুইসগেট এলাকা থেকে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির মৃত্যু হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে এবং মরদেহটি ড্রামের ভেতরে রেখে পানিতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত