গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে দোলা পরিবহনের একটি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানীর শিবগাতি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দোলা পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি সড়কের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত এবং বাস ও প্রাইভেটকারের ২০ যাত্রী আহত হন।

আহতদের কাশিয়ানী স্বাস্থ্যকেন্দ্র, জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত