লালমনিরহাটে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইনে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জেলা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান টুলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি বিশেষ দল শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

​সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চাঁদনী বাজার এলাকায় একদল লোক অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় আসামির ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন প্ল্যাটফর্ম 'জুম মিটিং'-এর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সুনির্দিষ্ট প্রমাণ মেলে। এছাড়া তার মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে করা বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে।

​ওসি সাদ আহম্মেদ আরও জানান, গ্রেপ্তার মজিবর রহমান টুলুর বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত