চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজে নবীনবরণ: এক সপ্তাহে বাস উপহারের ঘোষণা এমপির

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দীন আহমেদ বলেন, এই সময়টা অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদেরই অংশগ্রহণ করতে হবে এবং নতুন বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে পরিবহন সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন। অধ্যক্ষের এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান অতিথি তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এক সপ্তাহের মধ্যে একটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি কলেজের অন্যান্য সমস্যাগুলো শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন তিনি। পরে তিনি নিজ হাতে রজনীগন্ধা ফুল ও কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।

শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া এবং প্রভাষক খুরশীদ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম ও আবদুর রউফ। এছাড়া নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জান্নাতুল মাওয়া। 

ছবির ক্যাপশন: চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জসীম উদ্দীন আহমেদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত