রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তার নাম মো. রোকনুজ্জামান রোকন (২৬)। গতকাল শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী রোকনুজ্জামান রোকনকে শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার সকাল ৭টার দিকের শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।