বাংলাদেশ-ইউএই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ এএম

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইউএইর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা উন্মোচন এবং জনশক্তি খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরও বিস্তৃত, কার্যকর ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানও দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সংযুক্ত আরব আমিরাতের গভীর আগ্রহের কথা জানান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত