মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মালয়েশিয়ায় ব্যক্তিগত সফর শেষে সপরিবারে দেশে ফিরেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি তার স্ত্রী ও পুত্রসহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের 'এমএইচ-১৩৬' ফ্লাইটযোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

এর আগে গত ২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টা ১০ মিনিটে ব্যক্তিগত সফরে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন

সর্বশেষ সর্বাধিক পঠিত